শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৪, আটক ৬

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ জুলাই, ২০২৩ ০৫:৩৯ পূর্বাহ্ন

    পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৪, আটক ৬

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১ টায়পিরোজপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিএনপির নেতা-কর্মীদের। এসময় বিএনপির নেতা-কর্মীদের হামলায় ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছেন পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হাসান। পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে।  

    এদিকে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন এর দাবি, পদযাত্রা পুলিশের লাঠিচার্জে বিএনপি ও তাদের অঙ্গসংঠনের ৭ জন আহত হয়েছে।


    পুলিশ জানায়, শহরের সার্কিট হাউজ সড়কে বিএনপির পদযাত্রা চলাকালীন সময়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উপর আচমকা লাঠিশোটা নিয়ে আক্রমণ করে এবং ইট ছুড়তে থাকে।

    এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত হয়েছেন সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন মোঃ হাসান। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত ৬ জনকে আটক করে।
    এদিকে জেলা বিএনপির নেতৃবৃন্দের অভিযোগ শান্তিপূর্ণ পথযাত্রায় পুলিশ তাদের নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো পরাগ সরদার  জানান, তাদের কর্মসূচির পর পুলিশ তার বাসায় গিয়ে তাকে বিকেল  ৩টায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

    জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব জানান, কর্মসূচী পালনের সময় পুলিশের হামলায় ছাতদলের সহ সাধারণ সম্পাদকসহ ৪ জন আহত হয়েছে।

    পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় ৭ জন পুলিশ আহত হয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ জুলাই, ২০২৩ ০৫:৩৯ পূর্বাহ্ন