শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৯ জুলাই, ২০২৩ ০৫:৩২ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত

    পুলিশি বাধা উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২ টায় জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে  এই কর্মসূচি পালিত হয়। দুপুর ১২ টার দিকে জেলা বিএনপি'র পদযাত্রা মিছিলটি শহরের বেউথা ঘাট মোড়ে পৌঁছার পর  পুলিশি বাধার সম্মুখীন হয়।

    এ সময় পুলিশের উপস্থিতিতে জেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবিরের সঞ্চালনায় পদযাত্রা সভায় প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ সরকার পতন আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি পালনে জেলা বিএনপি অতীতের ন্যায় প্রস্তুত রয়েছে।

    রিতা বলেন, দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। তিনি সকল বাধা উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম  অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের   উদাত্ত আহ্বান জানান।
    পদযাত্রায় জেলা বিএনপি'র ৭ থানা, ৬৫ ইউনিয়ন ও দুটি পৌর ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ জুলাই, ২০২৩ ০৫:৩২ পূর্বাহ্ন