শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সৌজন্যে 'মিয়া খলিফা ' নৈতিক অবক্ষয়ের স্মার্ট উদাহরণ

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৭ জুলাই, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ন

    সৌজন্যে 'মিয়া খলিফা ' নৈতিক অবক্ষয়ের স্মার্ট উদাহরণ

    সৌজন্যে "মিয়া খলিফা' লেখা জার্সি পরে স্কুল ফুটবল  প্রতিযোগিতায় অংশ নিল দশম বনাম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। ১৩ জুলাই সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে শিক্ষার্থীদের গায়ে পর্নো তারকার নাম সংযোজিত জার্সি পরিয়ে দেওয়া হয়।

    এ নিয়ে শিক্ষার্থী অভিভাবকসহ সর্বমহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলাকে দায়ী করে এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষী সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া অব্যাহত রয়েছে ।  

    ফেসবুকে একজন মন্তব্য করেছেন, বিষয়টি অত্যন্ত নেক্কারজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক প্রভাব পড়বে। দোষীদের আইনের আওতায় আনা হোক।

    আরেকজন লিখেছেন শিক্ষার্থীদের নিয়ে  এই ধরনের ধৃষ্টতা নৈতিক অবক্ষয়ের স্মার্ট উদাহরণ।

    ওই স্কুলের একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই এমন নিন্দনীয় ঘটনার সঞ্চার  হয়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

    এ বিষয়ে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খেলার সময় আমি বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না। দায়িত্বশীলদের সতর্ক হওয়া উচিত ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর