শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বিজিবির হাতে পিস্তল, গুলি, মাদকসহ একজন গ্রেপ্তার

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৬ জুলাই, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বিজিবির হাতে পিস্তল, গুলি, মাদকসহ  একজন গ্রেপ্তার

    শিবগঞ্জে বিজিবি একটি দেশিয় পিস্তল, এক রাউন্ড গুলি, ৪৬ পিস ইয়াবা, ছয় গ্রাম হেরোইন ও একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেপ্তার করেছে।

    গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, নওগাঁ জেলার মহাদেবপুরের বেলকুড়ি মির্জাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কামরুজ্জামান (৪৩)।

    রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান গোয়েন্দা সূত্রে বিজিবির টহল দল  ১৪ জুলাই শুক্রবার সোনসমজিদ বিওপির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া'র নেতৃত্বে শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের গণহাজীর আমবাগানে ওঁৎ পেতে থাকা অবস্থায়

    বিকাল ৫টার দিকে উক্ত অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে একটি দেশিয় পিস্তল, এক রাউন্ড গুলি, ৪৬ পিস ইয়াবা, ছয় গ্রাম হেরোইন ও  একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ আটক করে।

    এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ জুলাই, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন