শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোয়ালন্দে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ১৬ জুলাই, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ন

    গোয়ালন্দে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ‘এসো আমরা গড়ি' সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও কম্পিউটার প্রশিক্ষণ ব্যাসিক বই বিতরণ করা হয়েছে।

    শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ড যদু ফকির পাড়া এলাকায় অবস্থিত ১০ নং যদু মাতবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

    এসময় ১০ নং যদু মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘এসো আমরা গড়ি' সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী সালাউদ্দিন তমাল।

    এসময় আরও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় সমাজকর্মী মোঃ মনা মোল্লা, মোঃ কাইয়ুম মোল্লা, মোঃ সাঈদ মোল্লা, মোঃ হাবিব শেখ, মোঃ সিদ্দিক ফকির, হাফেজ ইমদাদুল হক প্রমুখ।

    শিক্ষা উপকরণ বিতরণ সম্পর্কে সংগঠনের সভাপতি কাজী সালাউদ্দিন তমাল বলেন,  ‘এসো আমরা গড়ি' একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। আশা করি সংগঠনটি এধরনের কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান রাখবে।

     শিক্ষা উপকরণ বিতরণ শেষে সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যালয়ের আশপাশ ও এলাকার খালি জায়গায় বিভিন্ন ফলস, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ জুলাই, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ন