শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দৌলতদিয়াই ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ১৪ জুলাই, ২০২৩ ১১:২৯ অপরাহ্ন

    দৌলতদিয়াই ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

     

    গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়া'র মৃত ধুনাই খা'র ছেলে মোঃ এলেম খা (৪৪) ও একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়া'র মোঃ শাজাহান খান এর ছেলে মোঃ নাসির খান (২৭)।

     

    শুক্রবার (১৪ জুলাই ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান।

     

    প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত গভীর রাতে দৌলতদিয়া ইউনিয়নের সামসু মাস্টার পাড়াস্থ জনৈক মোঃ হোসেন আলীর মুদি দোকানের পূর্ব পাশ থেকে ১৫০ পিস ইয়াবাসহ ঐ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

     

    গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর