শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রপ্তানিকারকদের সম্মাননা দিলো অগ্রণী ব্যাংক

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জুলাই, ২০২৩ ০৮:৫৭ পূর্বাহ্ন

    রপ্তানিকারকদের সম্মাননা দিলো অগ্রণী ব্যাংক

    দেশের জন্য বৈদেশিক মুদ্রা আহরণ ও রপ্তানি খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্বনামধন্য রপ্তানিকারকদের সম্মাননা দিয়েছে অগ্রণী ব্যাংক। ১০ জুলাই ২০২৩ সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অগ্রণী ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে রপ্তানিকারকদের সম্মাননা-২০২২ প্রদান করা হয়। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত।

    অনুষ্ঠানে ২০২২ সালে এ ব্যাংকের শীর্ষ ৬৪ জন রপ্তানিকারককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত বলেন, অর্থনৈতিক উন্নয়নের অপর নাম হচ্ছে শিল্পায়ন এবং সেই শিল্পায়নের স্বার্থে অগ্রণী ব্যাংক শিল্পখাতে বিভিন্ন প্রকল্পে প্রকল্প অর্থায়ন করে এই ক্ষেত্রে বড় অবদান রেখে চলেছে।

    ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর বলেন, রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোসহ দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও অর্থনীতির প্রবৃদ্ধিকে আরো গতিশীল করার লক্ষ্যে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক বিশ^জিৎ ভট্টাচার্য খোকন এনডিসি,  মফিজ উদ্দীন আহমেদ, কাশেম হুমায়ূন, তানজিনা ইসমাইল, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীনসহ, রপ্তানিকারকগণ, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ব্যাংকের কর্মকতাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর