শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরের বলিবাবলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বেহাল দশা!

    এস এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ৩ জুলাই, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন

    পিরোজপুরের বলিবাবলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বেহাল দশা!

    পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের বলিবাবলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বেহাল দশা! আমার মেয়েকে স্কুলে পাঠাতে ভয় পাই, ঝড়ের কারনে উড়ে গেছে ক্লাসের চাল, ভেঙ্গে গেছে ক্লাস রুম। ওখানেই ভাঙ্গা রুমে ক্লাস হয়। কখন না জানি কোন দূর্ঘটনা ঘটে। কথাগুলো বলছিলেন বলিবাবলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা জীবন কৃষ্ণ মিস্ত্রী।

    গত ১৫ মে রাতে কালবৈশাখী ঝড়ের কারনে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের বলিবাবলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও গ্রুপ শ্রেণীর শ্রেণীকক্ষ ভেঙ্গে যায়। ঝড়ে উড়িয়ে নিয়ে যায় পাঁচ শ্রেণী কক্ষের ছাউনি ও বেড়া।

    এখন প্রায় খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। রোদ উঠলে বা বৃস্টি নামলে সরাসরি গিয়ে পরে ক্লাসের ভিতরে।
    বিদ্যালটির সহকারি শিক্ষক মোঃ নুরুল ইসলাম বলেন, ঝড়ে বিদ্যালয়টি পাঠদানের অনুপযোগী হয়ে গেছে।অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছে।

    রোদ বৃস্টিতে এখানে কোন ক্রমেই ক্লাস নেয়া যায় না। আমরা অনুপায় হয়ে পরেছি পাঠদানের জন্য। সংশ্লিস্ট কতৃপক্ষের কাছে আবেদন, যাতেকরে আমাদের বিদ্যালয়টি পাঠদানের উপযোগী করে দেন।

    বিদ্যালটির মিক্ষার্থীরা বলেন, ঝড়ে আমাদের বিদ্যালটি ভেঙ্গে গেছে, একটু রোদ উঠলেই মাথার উপরে পরে, বৃস্টি নামলে ভিজে যাই। আমরা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারতেছি না।

    সামনে পরীক্ষা এমন হলে রেজাল্ট খারাপ হবে। শ্রেণী কক্ষ ভাঙ্গা, আমাদের বাবা-মা বিদ্যালয়ে পাঠাতে ভয় পান।

    নিয়মিত ক্লাস না করতে পারলে আমাদের পড়াশুনার অনেক ক্ষতি হবে। সহকারি শিক্ষীকা নিভা রাণী বলেন, ক্লাস রুমগুলোর অবস্থা খুবই খারাপ, ছাত্র-ছাত্রীদের পাঠদানের অনুপযোগী। পাঠদানের সময়ে ওদের মন বসে না।

    ক্লাসের ভিতরে থেকে বাইরের-বাইরে থেকে ক্লাসের ভিতরের সব কিছু দেখা যায়। বেড়াটাও নেই ঠিকমত। এমন হলে কি করে ক্লাস করবে বাচ্চারা।

    সহকারি শিক্ষক পার্থ মন্ডল বলেন, আগের ক্লাসগুলোতে ছাত্র-ছাত্রীর উপস্থীতি ছিলো অনেক ভাল। এখন ঝড়েরর পরে উপস্থিতি দিন দিন কমতেছে। টিক মত ক্লাস করতে পারে না শিক্ষার্থীরা।

    সহকারি শিক্ষক শশাঙ্ক সিকদার বলেন, বিগত ১৫ তারিখের ঝড়ে আমাদের বিদ্যালটি সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্থ হয়। শিক্ষার্থীদের পাঠদান কোনপ্রকারে সম্ভব হচ্ছে না।

    এমতাবস্তায় সরকারের কাছে আমাদের আকুল আবেদন যনে আমাদের বিদ্যালটি পাঠদানের উপযোগী ব্যাবস্থা গ্রহন করে, শিক্ষার্থীরা সুষ্ঠভাব পাঠদান গ্রহন করতে পারে।

    স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনিমা রাণী অধীকারি বলেন,বিদ্যালয়ের পূর্বের পরিবেস ভাল ছিলো, কিন্তু ১৫ তারিখের কালবৈশাখী ঝড়ের কারনে আমাদের শ্রেণীকক্ষে পাঠদানে ব্যাহত হচ্ছে।

    আমাদের শ্রেনীক্ষের চাল ও বেড়া উড়িয়ে নিয়ে যায়। এমতাবস্থায় শিক্ষার্থীদের অবিভাবকরা বিদ্যালয়ে পাঠাতে ঝুঁকি মনে করে এবং ভয় পায়, এমনকি পাঠায় না।

    যার কারনে আগের থেকে উপস্থীতির হারও কমে গেছে অনেকাংশে।আগে যেখানে উপস্থীতির হার ছিলো ৯০% এখন সেখানে ৫০ এর নিচে নেমে এসেছে।

    শিক্ষার্থী, অবিভাবক এবং আমরা হতাশগ্রস্থ, এমন থাকলে ওদের পড়াশুনায় ব্যাপক ব্যাঘাত ঘটবে। পরবর্তি পরিক্ষা এবং ফলাফল নিয়ে চিন্তিত আমরা।

    বর্তমানে আমাদের বিদ্যালটিতে ২৫৫ জন শিক্ষার্থী রয়েছে। বর্তমানে আমাদের বিদ্যালয় থেকে ৩৮ জন শিক্ষার্থী মাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহন করতেছে।

    এছাড়া আমাদের বিদ্যালয়ের পূর্বের পাসে হার যথেস্ট ভাল। ২০২২ সালের মাধ্যমিকে আমাদের বিদ্যালয়ের পাসের ফলাফল ছিলো ৯৪.৯%।
    গত ২০০৭ এর (সিডর) ঝড়ের কারনে বিদ্যালটি ক্ষতিগ্রস্থ হলে মেরামত করা হয়। কিন্তু এবার আর মেরামতের যোগ্য নেই।

    আমাদের সরকারের কাছে আবেদন যেন আমাদের বিদ্যালটি পুনঃনির্মান করে পাঠদানের ব্যাববস্থা করে দেন। যাতে করে আমাদের শিক্ষার্থীদের নিয়ে একটি সুন্দর পরিবেসে পাঠদান করতে পারি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩ জুলাই, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন