শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সুলতানপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

    রাজবাড়ী প্রতিনিধি

    ১ জুলাই, ২০২৩ ০৭:০৪ অপরাহ্ন

    সুলতানপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

    রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারা গ্রামে হাসি বেগম (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূর স্বামী মনিরুল কাজীকে পুলিশ শুক্রবার গ্রেপ্তার করেছে। নিহত হাসি বেগম একই গ্রামের মজিদ মোল্লার মেয়ে। অভিযুক্ত মনিরুল কাজী বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের নজরুল কাজীর ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০ বছর আগে মনিরুল কাজীর সাথে হাসি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে মনিরুল শশুর বাড়িতে স্বপরিবারে বসবাস করতো। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার গভীর রাতে মনিরুল তার স্ত্রীকে বাড়ির গোয়ালঘরের মধ্যে নিয়ে শ্বাসরোধে হত্যা করে।

    সুলতানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার জাহিদ প্রামানিক জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে মনিরুল তার স্ত্রীকে হত্যা করেছে বলে এমনটি ধারণা করছে তার পরিবার।

    রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানান, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্নের পর পরিবারের কাছে হন্তান্তর করেছে।পুলিশ অভিযুক্ত মনিরুল কাজীকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর