শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী এসপির বাণী

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৮ জুন, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ন

    ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী এসপির বাণী

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাণী দিয়েছেন রাজবাড়ী পুলিশ সুপার এস এম শাকিলুজ্জামান।

    বাণীতে তিনি বলেন,

    প্রিয় রাজবাড়ীবাসী,

    আসসালামু আলাইকুম।

    পবিত্র ঈদ-উল-আযহা ২০২৩ উপলক্ষ্যে রাজবাড়ী বাসীসহ সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। হযরত ইব্রাহীম (আ:) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় থাকবে। প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানগণ কোরবানীকৃত পশুর গোশস্ত আত্মীয় স্বজন ও গরীব দু:খিদের মধ্যে বিলিয়ে দিয়ে মানুষ মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি, সহমর্মিতা,ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদ-উল-আযহা। আসুন আমরা সকলে পবিত্র ঈদ-উল-আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখি কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখি, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাজবাড়ী জেলা গড়ে তুলি।

     

    ঈদ-উল-আযহার এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সকল দেশ ও জাতি সত্ত্বার উন্নতি সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।

    সকলকে আবারো পবিত্র ঈদ-উল-আযহার অন্তহীন শুভেচ্ছা। ঈদ মোবারক।

    জয় বাংলা, বাংলাদেশ চিরজীবি হোক।

    (এম এম শাকিলুজ্জামান)

    পুলিশ সুপার, রাজবাড়ী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর