শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে নৌকা ডুবে নিহত ১ নিখোঁজ-৩

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৮ জুন, ২০২৩ ০৫:০১ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে নৌকা ডুবে নিহত ১ নিখোঁজ-৩

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীতে মঙ্গলবার দুপুরে নৌকা ডুবির ঘটনায় এনামুল নামে এক কৃষক মারা গেছে।

    নিহত এনামুল হক (৬০) আলাতুলি ইউনিয়নের ৬ রশিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে। এ ঘটনায় এক শিশুসহ আরও ৩ জন নিখোঁজ আছে।

    নিখোঁজরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ৬ রশিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭) একই এলাকার মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২) ও চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৩)।

    আলাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাজ্জাদ হোসেন জানান, এনামুল হকসহ আরও ৩/৪ জন আলাতুলি ইউনিয়নের মধ্যচর হতে চীনা ফসল নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিল। ছয়রশিয়া আসার পথে রানীনগর টিকর পাড়ার বালুগ্রাম এলাকায় আসলে নৌকাটি হটাৎকরে ঝড়ো হাওয়ার মুখে পড়ে নৌকাটি ডুবে যায়।

    পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ অন্যদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা। এ ঘটনায় ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে বলেও জানান ওসি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর