শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনামসজিদ স্থলবন্দর ৬ দিন বন্ধ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৮ জুন, ২০২৩ ০৪:৫৯ পূর্বাহ্ন

    সোনামসজিদ স্থলবন্দর ৬ দিন বন্ধ

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ২৭ জুন (মঙ্গলবার) থেকে আগামী ২ জুলাই পর্যন্ত টানা ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। ৩ জুলাই থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

    সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তারা জানান, ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা ছয়দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর