শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফের এসডিএফ চেয়ারম্যান হওয়ায় আব্দুস সামাদ ফারুককে বিভিন্ন মহলের শুভেচ্ছা

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুন, ২০২৩ ০৭:৩৮ পূর্বাহ্ন

    ফের এসডিএফ চেয়ারম্যান হওয়ায় আব্দুস সামাদ ফারুককে বিভিন্ন মহলের শুভেচ্ছা

    সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউণ্ডেশন (এসডিএফ)’র চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মত নিয়োগ পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর কৃতি সন্তান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ ফারুক। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

    দ্বিতীয়বারের মত এই পদে নিয়োগ পাওয়ায় আব্দুস সামাদ ফারুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন মহল। আলাদা শুভেচ্ছা বার্তায় সংশ্লিষ্টরা বলেন, আব্দুস সামাদ ফারুকের নেতৃত্বে এসডিএফ এগিয়ে যাবে এক অনন্য মাত্রায়।

    জানা যায়, ১৯৬১ সালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জন্মগ্রহণ করেন আব্দুস সামাদ ফারুক। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে মার্কেটিংয়ে এমবিএ করেন। বিভিন্ন সময়ে ফরেন ট্রেনিং, ওয়ার্কশপ, মিটিং ও সেমিনার উপলক্ষে বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন। ১৯৮৯ সালে জাইকার উদ্যোগে ইউথ ডেলিগেশন নিয়ে জাপান সফর তাদের অন্যতম।

    আবদুস সামাদ তার কর্মজীবন শুরু করেন ১৯৮৬ সালে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এজিএম হিসেবে। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সহকারী সচিব পদে যোগ দেন। তিনি ১৯৯১ হতে ১৯৯৭ পর্যন্ত স্থানীয় সরকার বিভাগে সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিব পদে নিয়োজিত ছিলেন। তিনি ১৯৯৭ সাল হতে ১৯৯৯ পর্যন্ত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এবং ১৯৯৯ হতে ২০০১ পর্যন্ত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ২০০৩ হতে ২০০৬ পর্যন্ত তিনি নেত্রকোনা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ২০০৬ হতে ২০০৮ পর্যন্ত পরিবেশ অধিদফতরের পরিচালক পদে নিয়োজিত ছিলেন। তিনি ২০০৯ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯-২০১১ সালে তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক ছিলেন। ২০১২ সালে তিনি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ২০১৪ সালে খুলনার বিভাগীয় কমিশনার নিযুক্ত হন। পরে ২০১৭ সালে তিনি নৌ-পরিবহন সচিব পদে পদোন্নতি পান। এরপর ২০২০ সালের ২৭ জানুয়ারি তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। ওই বছরই নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে অবসরে যান তিনি।

    পেশাগত পরিচিতির বাইরে তিনি একজন কবি। তার লেখা একাধিক কবিতার বই প্রকাশিত হয়েছে। এদের মধ্যে শুভ্র সমুজ্জ্বল, শিশিরে জীবন কল্লোল, ঘাস ফড়িংয়ের জোৎস্না স্নান উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধ নিয়েও তিনি গবেষণা করেছেন। শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা নাজমুলের উপর তার লেখা জল জোছনায় নাজমুল বহুল প্রশংসিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক জীবনী গ্রন্থ।

    এদিকে দ্বিতীয়বারের মত এসডিএফ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাসহ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আবদুস সামাদ ফারুক। সেইসাথে তিনি সারাজীবন দেশ ও মানুষের সেবায় কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর