শিবগঞ্জে বিএনপি দলের নেতা আলম হত্যা মামলার ১২ নং আসামী দুরুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। হত্যার শিকার দুরুল ইসলাম হলো শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে রোববার রাত আটটার দিকে টুনটুনি পাড়ায তার শশুর বাড়ি এলাকায। দুরুল ইসলাম আলম হত্যা মামলার আসামী হওয়ায় আদালত হতে জামিন নিযে নিরাপত্তাজনিত কারণে শশুর বাড়িতে অবস্থান করছিল।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, রোববার রাত আটটার দিকে আগে থেকে ওঁৎ পেতে থাকা এক দল দুবৃর্ত্ত সুযোগ মত তার শশুর বাড়িতে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিযে কুপিযে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এ সুযোগে দুবৃর্ত্তরা পালিযে যায়। দুরুলের বোন আয়েশা খাতুন জানান, তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে পরিস্থিতির অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে যাওয়ার পথে গোদাগাড়ী উপজেলার গোপালপুর নামক স্থানে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
তার মুত্যুর সংবাদটি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্র্জ চৌধুরী যোবায়ের আহাম্মদ। তিনি আরো বলেন, লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জসদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার শালিকা মরিয়ম খাতুন জানান, মামলায় জামিন নিয়ে নিরাপত্তাজনিত কারনে তিনি তার শশুর আনারুলের বাড়িতে অবস্থান করছিলেন। রোববার রাত আটটার দিকে দুবৃর্ত্তরা তার শশুর বাড়ি ঘেরাও করে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ও বিএনপি নেতা আলমকে দুবৃর্ত্তরা বোমা ফাটিয়ে হত্যা করে। সে হত্যা মামলার আসামী ছিল দুরুল ইসলাম ।