শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সংসদে অর্থ বিল-২০২৩ পাস

    টিনধারীদের বাধ্যতামূলক ২০০০ টাকা আয়কর দেয়ার বিধান বাতিল

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জুন, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ন

    টিনধারীদের বাধ্যতামূলক ২০০০ টাকা আয়কর দেয়ার বিধান বাতিল

    প্রত্যেক টিআইএন ধারীর জন্য ২০০০ টাকা বাধ্যতামূলক আয়কর রিটার্ন দেয়ার বিধান বাতিল করে জাতীয় সংসদে রোববার কয়েকটি সংশোধনীসহ স্থিরিকৃত আকারে অর্থ বিল-২০২৩ পাস হয়েছে।

    অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে এই বিল আনা হয়।

    বিলে ২০২৩ সালের ১ জুলাই থেকে শুরু অর্থ বছরের জন্য আর্থিক বিধান, বিদ্যমান কতিপয় আইন সংশোধনসহ কর প্রস্তাবসমূহ অনুমোদন করা হয়েছে।

    অর্থ বিলে বল পয়েন্ট কলম তৈরিতে প্রস্তাবিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ থেকে ৫.০ শতাংশ বাদ দেয়া হয়েছে।
    বিল পাসের প্রক্রিয়ায় জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবের ওপর সরকারি দলের শহীদুজ্জামান সরকার, সেলিম আলতাফ জর্জ, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, মুজিবুল হক, মো. রুস্তম আলী ফরাজী, রওশন আরা মান্নান, কাজী ফিরোজ রশীদ এবং গণফোরামের মোকাব্বির খান আলোচনায় অংশ নেন।

    অর্থমন্ত্রী অর্থ বিলের ওপর আনীত সংশোধনী তালিকা নম্বর- ২ এবং ২(ক) এর কয়েকটি প্রস্তাব গ্রহণ করেন। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর