শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে সেলাই মেশিন, ফুটবল, বাইসাইকেল ও ফাইল ক্যাবিনেট বিতরণ

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৪ জুন, ২০২৩ ১০:৫০ অপরাহ্ন

    রাজবাড়ীতে সেলাই মেশিন, ফুটবল, বাইসাইকেল ও ফাইল ক্যাবিনেট বিতরণ

    রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের গরীব ও দুস্থদের মাঝে ৮০টি সেলাই মেশিন, ১০টি বাইসাইকেল এবং ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১টি ফাইল ক্যাবিনেট ও ২টি করে ফুটবল বিতরণ করা হয়েছে।

    শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তার আয়োজনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এসময় এমপি কন্যা,জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি উপস্থিত ছিলেন।

    বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, আলেয়া বেগম প্রমুখ।
    জানাগেছে, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের গরীব ও দুস্থদের মাঝে ৮০টি সেলাই মেশিন, ১০টি বাইসাইকেল এবং ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফাইল ক্যাবিনেট ও ৩শ ফুটবল বিতরণ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর