শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোয়ালন্দে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৩ জুন, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ন

    গোয়ালন্দে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    রাজবাড়ীর গোয়ালন্দে আজ শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে গোয়ালন্দ বাজার হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

    সকাল ১১ টায় স্হানীয় শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী কেরামত আলী।

    গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সির সভাপতিত্ত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী প্রমূখ। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর