শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আ:লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কেরামত আলীর নেতৃত্বে শোভাযাত্রা

    রফিকুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি

    ২৩ জুন, ২০২৩ ১১:২৩ অপরাহ্ন

    আ:লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কেরামত আলীর নেতৃত্বে শোভাযাত্রা

    রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের নিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

    শুক্রবার বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করা হয় আনন্দ শোভাযাত্রা।শহরের বড়পুর চত্বর হয়ে তা ১নং রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে পথ সভায় মিলিত হয়।

    প্রতিষ্ঠা বার্ষিকীর পথসভায়,সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সংরক্ষিত আসনের এমপি সালমা চৌধরী রুমা, খোদেজা নাসরিন আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা টিপু,রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু প্রমুখ বক্তৃতা করেন।


    আনন্দ শোভাযাত্রায় জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতিসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর