শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যুবককে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন

    রাজবাড়ী প্রতিনিধি

    ২২ জুন, ২০২৩ ০৮:০৯ অপরাহ্ন

    যুবককে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক যুবককে হত্যার দায়ে শিপন শেখ (২৫) ও বক্কর শেখ (২৮) নামে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর করে দণ্ড দেন আদালত।

    বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছাঃজাকিয়া পারভীন এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্ত শিপন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অভনগর গ্রামের মোঃআক্কাস শেখের ছেলে এবং বক্কর শেখ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সতৈর গ্রামের মৃত আকমল শেখের ছেলে।মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ আগস্ট সকাল ৭টার সময় বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামের গড়াই নদী এলাকার একটি বিল থেকে নাম না জানা এক যুবকের (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি বাসন্তি রংয়ের সুতি লুঙ্গি,একজোড়া চামড়ার সেন্ডেল উদ্ধার করা হয়।পরে বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেন এবং বাদী হয়ে মামলা করেন। পরে ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শিপন ও বক্কারকে গ্রেপ্তার করেন। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

    আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, এ মামলাটিতে আসামিরা খালাস পাওয়ার যোগ্য। উচ্চ আদালতে আমরা আপিল করব। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর