শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৮ জুন, ২০২৩ ০৮:১৫ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    ৭১টিভি ও বাংলা নিউজ  ২৪.কম এর জামালপুর জেলা প্রতিনিধি  সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের  বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সংবাদকর্মীরা।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা সাংবাদিক সমাজের আয়োজনে শনিবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও এন টিভির জেলা প্রতিনিধি  শহিদুল হুদা অলক, সিটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সোনর দেশ ও দৈনকি ভোরের পাতার জেলা প্রতিনিধি  সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পনের সম্পাদক  আশরাফুল ইসলাম রঞ্জু, মাছরাঙা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল আলম, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি  মনোয়ার হোসেন জুয়েল।

    এসময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনা দেশে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আরেকটি আঘাত।মানববন্ধন থেকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের পরিবারের পূর্নবাসন ও নিরাপত্তার দাবি জানিয়ে, আগামী সোমবার জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে জেলার ৫ উপজেলার সংবাদকর্মীদের নিয়ে সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষনা করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর