শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জুন, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ন

    হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

    পাঁচ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার  রাত ৭ টা ৫০ মিনিট গুলশানের বাসভবনে (ফিরোজায়) এসে পৌঁছান তিনি। এরআগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় পথে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী তার গাড়ীর বহরের সাথে ছিলেন।

    মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসা খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়েছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।  

    দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার ও হৃদরোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত সোমবার রাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

    দুই মাস আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পাঁচ দিন পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর