শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    নিজস্ব প্রতিবেদক

    ১ জানুয়ারী, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

    জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
    জাতীয় পার্টি

    জাতীয় পার্টির (জাপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ জানুয়ারি। ১৯৮৬ সালের ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে এই দল গঠনের ঘোষণা করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

    দলীয় সূত্রে জানা গেছে, জাপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অনুষ্ঠানে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ নেতারা অংশ নেবেন।

    এছাড়া জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সারাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেলীর মাধ্যমে উদযাপনের জন্য পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, এমপি আহ্বান জানিয়েছেন।

    দল গঠনের পর ১৯৮৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ২০১৯ সালে ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

    এদিকে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। জাপা পুনর্গঠনের ব্যানারে আজ বেলা ১১টায় বারিধারা প্রেসিডেন্ট পার্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর