শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যাকাত ফান্ড শক্তিশালী হলে দারিদ্র্য বিমোচন সহজ হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৪ এপ্রিল, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ন

     যাকাত ফান্ড শক্তিশালী হলে দারিদ্র্য বিমোচন সহজ হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম  প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন, যাকাত ফান্ড তথা যাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে এ দেশ থেকে দারিদ্র বিমোচন করা সহজ হবে।

    তিনি বলেন, যাকাত বোর্ডের ইতিহাসে গত  রমযান মাসে সর্বোচ্চ  প্রায় ১০ কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব হয়েছে। যাকাত ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খল করার লক্ষ্যে ইতোমধ্যে সরকার ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩  জাতীয় সংসদে পাস করেছেন। তাই যাকাত ফান্ডকে শক্তিশালী করে গড়ে তোলা সকলের নৈতিক দায়িত্ব।

    মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ সভাকক্ষে জাকাত বোর্ড আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

     প্রতিমন্ত্রী জাকাত ফান্ড-এর কার্যক্রম আরো শক্তিশালী করতে জাকাত বোর্ডের সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম।
    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৪ এপ্রিল, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৪ এপ্রিল, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ন