শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিন্দুকছড়ি জোনের মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান

    খাগড়াছড়ি প্রতিনিধি

    ২০ জানুয়ারী, ২০২৩ ০৯:৩৫ পূর্বাহ্ন

    সিন্দুকছড়ি জোনের  মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান

    খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে, গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় ১৯ জানুয়ারি সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মানিকছড়ি রানী নিহার দেবী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও শিক্ষা উপকরণ, মসজিদে মাইকসেট, টিন, বৌদ্ধ বিহার নির্মাণে সিমেন্ট, গরীব ছাত্রছাত্রীদের বই কেনা এবং স্কুল/কলেজে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা, ৫০ টি পরিবার এবং একটি স্কুলের সুপেয় পানির পান করার নিমিত্তে প্রত্যন্ত গুজাপাড়া অঞ্চলে একটি বড় জেনারেটর, গরিব দুস্থ মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য সেলাই মেশিন, বিদ্যুৎবিহীন ঘরের জন্য সোলার প্যানেল, মাদ্রাসার আবাসিক ছাত্র/ছাত্রীদের মাঝে ৪০টি কম্বল, গুইমারা প্রেসক্লাবের জন্য একটি সোলার প্যানেল প্রদান ইত্যাদি।

    এছাড়াও বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ এবং পঙ্গু প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার প্রদান এর সাথে অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিক্যাল ক্যাম্পেইন স্থাপন করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইন এ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি এবং জোনের অন্যান্য অফিসারবৃন্দ। জোন কমান্ডার সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকার পরামর্শ দেন। এছাড়াও জোন কমান্ডার এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সস্তুুষ্টি প্রকাশ করেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ জানুয়ারী, ২০২৩ ০৯:৩৫ পূর্বাহ্ন