শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আমার নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হবে: বিদিশা

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ডিসেম্বর, ২০২১ ১২:২০ পূর্বাহ্ন

    আমার নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হবে: বিদিশা
    বিদিশা এরশাদ

    জাতীয় পার্টি ‘পুনর্গঠন প্রক্রিয়ার’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, ভবিষ্যতে আমার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পার্টি মরহুম এরশাদের দেখানো পথেই হাঁটবে।

    সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিজয়ের ৫০ বছর উদযাপন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। জাতীয় ইসলামী মহাজোট এই আলোচনা সভা আয়োজন করে।

    বিদিশা এরশাদ বলেন, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র এবং ধর্মীয় আদর্শে বিশ্বাসী মরহুম এরশাদের মূল ধারার জাতীয় পার্টি হিসেবে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। আজ খুব দুঃখ হয়, যখন দেখি কিংবা শুনি মরহুম এরশাদের জাতীয় পার্টিতে ভেদাভেদ এবং ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়া ছাড়াও নানা ধরনের অপতৎপরতা।

    তিনি বলেন, আমরা আপনাদের নিয়ে মরহুম এরশাদের নীতি আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই। যেখানে সকলে ভেদাভেদ ও ব্যক্তি স্বার্থ ভুলে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে।
     
    তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এখন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা সংকটাপন্ন। চলুন মহান আল্লাহর কাছে আমরা সবাই তার আশু রোগমুক্তির জন্য দোয়া করি। মরহুম রাষ্ট্রপতি এরশাদ আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শপথ করছি তার নীতি ও আদর্শে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই দল আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় আমার নেতৃত্বে সামনের দিনগুলোতে পুনর্গঠিত হয়ে তার স্বপ্ন বাস্তবায়ন করবো, ইনশাল্লাহ।

    জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ,  ড. আব্দুল্লাহ আল নাসের সহ ইসলামী মহাজোটের নেতারা।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর