শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিপিএমসিএ'র নতুন সভাপতি মুবিন খান, সম্পাদক আনোয়ার খান এমপি

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ নভেম্বর, ২০২২ ১১:৫২ অপরাহ্ন

    বিপিএমসিএ'র নতুন সভাপতি মুবিন খান, সম্পাদক আনোয়ার খান এমপি

    বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) ১৪ তম সাধারণ সভা আজ রাজধানীর হোটেল ওয়েস্টিন  হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

    আগামী ২০২৩ ও ২০২৪ এই দুই বছরের জন্য ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খানএমপি সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন।
     
    সহ-সভাপতি পদে ইস্টার্ণ মেডিকেলকলেজের চেয়ারম্যান ড. শাহ মোঃ সেলিম, গ্রীণ লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মঈনুল আহসান, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মিসেস সামসুন নাহার নির্বাচিত হয়েছে। তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুল হক অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছে।

    যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকার, গাজী মেডিকেল কলেজের ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ
    গাজী মিজানুর রহমান, ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিসেস উলফাত জাহান মুন। সাংগঠনিক সম্পাদক গাজীপুর সিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ রিফায়েতউল্লাহ শরীফ।

    এছাড়াও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ মুকিত, রংপুর প্রাইম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার, ইনস্টিটিউট অব এ্যাপ্লাইড হেল্থ সায়েন্সেস (আই এ এইচ এম) এর চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম। শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের চেয়ারম্যান মিসেস নীলু আহসান, আইন বিষয়ক সম্পাদক টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম।

    কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খান রিতা এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুল হাই চৌধুরী




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর