শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টেকনাফ পৌর নির্বাচন

    দলীয় প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘটনায় জাতীয় পার্টির তদন্ত কমিটি

    নিজস্ব প্রতিবেদক

    ১০ ডিসেম্বর, ২০২১ ০৯:২৩ পূর্বাহ্ন

    দলীয় প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘটনায় জাতীয় পার্টির তদন্ত কমিটি
    জাতীয় পার্টি

    জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি কক্সবাজার জেলাধীন টেকনাফ পৌরসভা নির্বাচনে পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহারের কারণ উদঘাটনের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।


    তদন্ত কমিটির সদস্যরা হলেন-প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব রানা মোঃ সোহেল এমপি

    এই তদন্ত কমিটি আগামী ১০ দিনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ সরেজমিনে তদন্ত করে চেয়ারম্যান বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করবেন। বৃহসস্পতিবার দলের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    দলীয় পদ থেকে অব্যাহতি: এদিকে জাতীয় পার্টির আলাদা একটি প্রেসবিজ্ঞপ্তিতে দলের টেকনাফ পৌরসভার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানকে পার্টির প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

    পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক ধারা মোতাবেক জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এ সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর