শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নৌকা ডুবিতে নিহতদের পরিবারের মাঝে ধর্ম প্রতিমন্ত্রী'র অর্থ সহায়তা বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ন

    নৌকা ডুবিতে নিহতদের পরিবারের মাঝে ধর্ম প্রতিমন্ত্রী'র অর্থ সহায়তা বিতরণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে ধর্ম প্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ফরিদুল হক খান, এমপি  (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার  মাড়িয়া ইউনিয়নে করতোয়া নদীতে  নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাস্থল এবং দেবিগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন  ছত্রশিকারপুর গ্রাম পরিদর্শন করেন।  প্রতিমন্ত্রী এ সময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে নিহত ব্যক্তিদের ৪৫ টি  পরিবারকে ২৫ হাজার  টাকা হারে  আর্থিক সহায়তা প্রদান করেন।

    এ সময় প্রতিমন্ত্রী  নৌ দুর্ঘটনায় হতাহত  ব্যক্তিদের  শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা প্রদান  করেন।

    পরিদর্শন কালে এ সময় আরও উপস্থিত ছিলেন  রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও  সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান  শ্রী  মনোরঞ্জন শীল গোপাল এমপি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর  ট্রাস্টি ববিতা সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দিলীপ কুমার ঘোষ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ মনজুরুল হক, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

    উল্লেখ্য, গতকাল ২৫ সেপ্টেম্বর হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব  উৎসব মহালয়া উপলক্ষ্যে পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নৌকা যোগে যাত্রীগণ  পঞ্চগড় জেলার বোদা উপজেলার শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে  পারাপার হচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী পরিবহণের কারনে  নৌকাডুবি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ন