শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৩ অপরাহ্ন

    আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

    দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উবায়দুল্লাহ বাদলকে সভাপতি ও নিউ নেশনের কামরুজ্জামান বাবলুকে সাধারণ সম্পাদক করে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) দু-বছর মেয়াদী (২০২২-২০২৪) নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

    শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ধর্মীয় বিটে কর্মরত রিপোর্টারদের এ সংগঠনটির দ্বি-বার্ষিক সম্মেলনে সবার সম্মতিতে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

    আরআরএফে’র বিদায়ী সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সংগঠনের গত দুই বছরের কর্মকাÐ তুলে ধরেন বিদায়ী সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবলু ও অর্থ সম্পাদক রকিবুল হক তাদের প্রতিবেদন উপস্থাপন করেন।

    দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যদের সবার সম্মতিতে নতুন কমিটি গঠিত হয়।

    নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রাশিদুল হাসান (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী আকবর হোসেন (বাংলা ট্রিবিউন), অর্থ সম্পাদক শাহ আলম নূর (এশিয়ান এজ), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ (বাংলাদেশ প্রতিদিন), দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক বাহরাম খান (সমকাল)।

    এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- ফয়েজ উল্লাহ ভূঁইয়া (নয়াদিগন্ত), শামসুল ইসলাম (ইনকিলাব), মহসীনুল করিম লেবু (অবজারভার), মিয়া হোসেন (দৈনিক সংগ্রাম), রকীবুল হক (আলোকিত বাংলাদেশ) ও নিয়াজ মাখদুম (বাংলাভিশন)।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর