শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক

    নিজস্ব প্রতিবেদক

    ৮ ডিসেম্বর, ২০২১ ০৭:০৯ অপরাহ্ন

    ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক
    ডুরার অভিষেক অনুষ্ঠান

    সেবাখাতের রিপোর্টারদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) কার্যনির্বাহী কমিটি-২০২২ গঠন করা হয়েছে। কমিটিতে মো. রুহুল আমিনকে (ভোরের কাগজ) সভাপতি ও শাহেদ শফিক (বাংলা ট্রিবিউন) সাধারণ সম্পাদক করা হয়েছে।

    মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকার গুলশান ক্লাবের লামডা হলে এ কমিটি ঘোষণা করা হয়।  এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এছাড়া কমিটিতে সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীমকে (এটিএন), হাসিব মাহমুদ শাহকে (ইন্টিপেন্ডেন্ট টিভি) করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদকে জয়শ্রী ভাদুড়ী (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা সাজু (ঢাকা প্রকাশ), সাংগঠনিক সম্পাদকে নিলয় মামুন (ইত্তেফাক), প্রচার ও দপ্তর সম্পাদকে জহিরুল ইসলাম (কালের কণ্ঠ), প্রশিক্ষণ, গবেষণা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বারেক হোসেন (দৈনিক আনন্দবাজার), কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান খান (জনকণ্ঠ), তোফাজ্জল হোসেন রুবেল (দেশ রূপান্তর), রফিকুল ইসলাম রনি (বাংলাদেশ প্রতিদিন), সানাউল হক সানি (আমাদের সময়), মুসা আহমেদ (জাগো নিউজ)।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি নাগরিক সমস্যা সমাধানে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

    অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেন উত্তরের মেয়র। তিনি বলেন, ভালো প্রতিবেদন তৈরির জন্য প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দিতে হবে।

    এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, বিশিষ্ট কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার, রাজউকের প্রধান প্রকৌশলী ও ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) পিডি আশরাফুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর