শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারসমূহে অর্থ সহায়তার সিদ্ধান্ত

    নিজস্ব প্রতিবেদক

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১১ অপরাহ্ন

    শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারসমূহে অর্থ সহায়তার সিদ্ধান্ত

    ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো: ফরিদুল হক খান বুধবার সকাল ১০ টায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৯৮ তম বোর্ড সভায় সভাপতিত্ব করেন।

    সভায় আসন্ন শুভ প্রবারণা পূর্ণিমা-২০২২ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ২ কোটি টাকা সারাদেশের বৌদ্ধ বিহারে উৎসব পালনের নিমিত্তে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ৩য় পর্যায় অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় জানানো হয় যে, নেপালের লুম্বিনিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রস্তাবিত বাংলাদেশ প্যাগোডা ও কৃষ্টি কালচারাল কমপ্লেক্স প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে মূল্যায়ন কমিটিতে প্রেরণ করা হয়েছে।  এছাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে গৃহীত সার্বিক কার্যক্রমসমূহের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।  

    সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান-২ আরমা দত্ত এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আবদুল আউয়াল হাওলাদার, ভাইস-চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, ববিতা বড়ুয়া, রূপনা চাকমা, হ্লা থোয়াই হ্লী মার্মা,  রঞ্জন বড়ুয়া, জয়সেন তঞ্চঙ্গ্যা, জ্যোতিষ সিংহ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) মুনীম হাসান, উপসচিব (উন্নয়ন) মো: সাখাওয়াত হোসেন এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া অংশগ্রহণ করেন।
     

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১১ অপরাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১১ অপরাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১১ অপরাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১১ অপরাহ্ন