শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইরাবের নতুন সভাপতি জসিম, সাধারণ সম্পাদক ফারুক

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ অগাস্ট, ২০২২ ০৭:০৯ অপরাহ্ন

    ইরাবের নতুন সভাপতি জসিম, সাধারণ সম্পাদক ফারুক

    এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের’ মীর মোহাম্মদ জসিম সভাপতি এবং দৈনিক ইনকিলাবের ফারুক হোসাইন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।


    আজ বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভায়  এ কমিটি গঠিত হয়। তিনজন সিনিয়র শিক্ষা সাংবাদিক এ নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন দৈনিক ইত্তেফাকের নিজামুল হক এবং দৈনিক দেশ রুপান্তরের শরীফুল আলম সুমন।

    কমিটির সদস্যরা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

    ইরাবের ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক আমাদের সময়ের এম এইচ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক দ্য বিজনেস পোস্টের সোলাইমান সালমান, অর্থ সম্পাদক বণিক বার্তার সাইফ সুজন, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিনের পিয়াস সরকার এবং দপ্তর ও প্রচার সম্পাদক বাংলাদেশ জার্নালের আসিফ কাজল।

    এছাড়া, দৈনিক যায়যায়দিনের আমানুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সেলিনা শিউলি কার্যনির্বাহী সদস্য হয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর