শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিয়ে ছাড়াই মা হচ্ছেন বলিউড অভিনেত্রী স্বরা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ ডিসেম্বর, ২০২১ ১০:০২ পূর্বাহ্ন

    বিয়ে ছাড়াই মা হচ্ছেন বলিউড অভিনেত্রী স্বরা
    স্বরা ভাস্কর

    এখনো বিয়ে করেননি বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। অথচ মা হতে যাচ্ছেন তিনি! খবরটি ভিন্নমাত্রার হলেও একদম বাস্তব।
    আসল বিষয় হচ্ছে দত্তক নেওয়ার মাধ্যমে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চান স্বরা ভাস্কর।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা ভাস্কর বলেছেন, ‘আমি বরাবরই পরিবার ও বাচ্চা চেয়েছিলাম। শিশু দত্তক নিয়েও যে এটা সম্ভব, তা বুঝতে পেরেছি। আমাদের দেশে একা নারীদের দত্তক নেওয়ার অধিকার রয়েছে। আমি এসব বিষয়ে অনেক খোঁজখবর নেওয়ার পরেই দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কথা বলেছি কয়েকজন অভিভাবকের সঙ্গে, যারা দত্তক নিয়েছেন।’

    গত দীপাবলিতে অ্যাডাপশন সেন্টারের শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন স্বরা। এরপর তার ইচ্ছা আরো বেশি প্রবল হয়। ইতোমধ্যে তিনি সন্তান দত্তক নেওয়ার জন্য আবেদনও করেছেন।

    স্বরা বলেন, ‘জানি এই প্রক্রিয়ায় অনেকটা সময় লেগে যায়। দু-তিন বছরও লাগতে পারে আমি শুনেছি। তবে আমি মা হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

    ২০০৯ সালে ‘মধুলাল কিপ ওয়াকিং’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন স্বরা ভাস্কর। এরপর তাকে দেখা গেছে ‘গুজারিশ’, ‘তানু ওয়েডস মানু’, ‘চিল্লার পার্টি’, ‘আওরঙ্গজেব’, ‘তানু ওয়েডস মানু রিটার্নস’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘ভিরে দে ওয়েডিং’ প্রভৃতি সিনেমায়।

    জানা গেছে, বর্তমানে কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্বরা । এর মধ্যে ‘শির কোরমা’, ‘যাঁহা চার ইয়ার’ নামের দুটি সিনেমা উল্লেখযোগ্য।




    সাতদিনের সেরা খবর

    ভিন্ন খবর - এর আরো খবর

    বিল গেটসের নতুন প্রেমিকা কে এই পওলা হার্ড? 

    বিল গেটসের নতুন প্রেমিকা কে এই পওলা হার্ড? 

    ৩ ডিসেম্বর, ২০২১ ১০:০২ পূর্বাহ্ন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এ কি হাল?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এ কি হাল?

    ৩ ডিসেম্বর, ২০২১ ১০:০২ পূর্বাহ্ন

    ক্রাশ না ক্রাচ

    ক্রাশ না ক্রাচ

    ৩ ডিসেম্বর, ২০২১ ১০:০২ পূর্বাহ্ন

    গৃহপরিচারিকা বেবি হালদার এখন নামি লেখিকা

    গৃহপরিচারিকা বেবি হালদার এখন নামি লেখিকা

    ৩ ডিসেম্বর, ২০২১ ১০:০২ পূর্বাহ্ন

    বাঁচার আকুতি কত হৃদয়বিদারক !

    বাঁচার আকুতি কত হৃদয়বিদারক !

    ৩ ডিসেম্বর, ২০২১ ১০:০২ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গাছেই ৫০ মৌচাক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গাছেই ৫০ মৌচাক

    ৩ ডিসেম্বর, ২০২১ ১০:০২ পূর্বাহ্ন