শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

    নিজস্ব প্রতিবেদক

    ২ জুলাই, ২০২২ ১১:৪২ অপরাহ্ন

    ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

    বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১৩৯টি হজ ফ্লাইটে এ পর্যন্ত  ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রোববার হচ্ছে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট।  

    শনিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৭৭টি, সৌদি এয়ার লাইন্সের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ৯টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন ।

    বুলেটিনে বলা হয়, মোট ১৩৯টি হজ ফ্লাইটে ৩ হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮শ’৩৩ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।
    আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট থাকবে ৪ আগস্ট । গত ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়।  এ পর্যন্ত  বিভিন্ন কারণে ৩ জন মহিলাসহ ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন  হজ যাত্রী ইন্তেকাল করেন । 




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর