শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন আল্লামা সাজিদুর রহমান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৯ নভেম্বর, ২০২১ ১০:১৮ অপরাহ্ন

    হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন আল্লামা সাজিদুর রহমান
    আল্লামা সাজিদুর রহমান

    হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকালের পর শূন্যপদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে হেফাজতে ইসলামের প্রথম যুগ্ম মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে।

    হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর অনুমতি ও অন্যান্য নেতার পরামর্শক্রমে তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয় বলে জানা গেছে।


    রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে মরহুম আল্লামা নুরুল ইসলাম জিহাদীর জানাজার নামাজের আগে এই ঘোষণা করেছেন নায়েবে আমির ও দেওয়ানার পীর সাহেব অধ্যক্ষ মিজানুর রহমান।

    মাওলানা সাজেদুর রহমান সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্বও পালন করছিলেন।

    আল্লামা সাজিদুর রহমান একই সাথে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর