শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আইনজীবীদের জন্য প্রধানমন্ত্রীর প্রণোদনা

    ঢাকা আইনজীবী সমিতিকে ৬ কোটি ৭০ লাখ টাকার চেক হস্তান্তর

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মে, ২০২২ ০৯:৩৩ পূর্বাহ্ন

    ঢাকা আইনজীবী সমিতিকে ৬ কোটি ৭০ লাখ টাকার চেক হস্তান্তর

    আইনজীবীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রণোদনার ২০ কোটি টাকার মধ্যে ঢাকা আইনজীবী সমিতির নেতাদের হাতে ৬ কোটি ৭০ লাখ ১৫ হাজার ৮৭৫ টাকার চেক তুলে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। মঙ্গলবার (২৪ মে) বিকেলে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ওই চেক তুলে দেন অ্যাটর্নি জেনারেল, যিনি পদাধিকারবলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান।

    এর আগে আইনজীবীদের জন্য ২০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্থ বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে সারা দেশের আইনজীবীদের দেওয়া হবে বলে গত বছরের সেপ্টেম্বরে জাতীয় সংসদের অধিবেশনে জানান আইনমন্ত্রী আনিসুল হক। প্রণোদনার পুরো অর্থ বার কাউন্সিলের অ্যাকাউন্টে জমা হবে জানিয়ে সেদিন আইনমন্ত্রী বলেন, ‘এই চেক বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাকাউন্ট আছে, সেখানে যাবে। বাংলাদেশ বার কাউন্সিল একটা নীতিমালা ঠিক করবে, তারা কীভাবে সেটা সারা দেশের আইনজীবীদের দেবে।’

    এর ধারাবাহিকতায় বিকেলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৬ কোটি ৭০ লাখ ১৫ হাজার ৮৭৫ টাকার চেক তুলে দেন। এ সময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফিরোজুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    প্রণোদনার এই চেক পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইনজীবীরা।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর