আনাস রা: বলেন,নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া-সাল্লাম যখন কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লেন, ঐ সময় আবু বকর রাঃ সালাতে ইমামতি করতেন। অবশেষে যখন সোমবার এলো এবং লোকেরা (ফজরের)সালাতের জন্য কাতারে দাড়ালো, তখন নবীজী হুজরার পর্দা উঠিয়ে আমাদের দিকে তাকালেন। তিনি দাড়িয়ে ছিলেন, তাঁর চেহারা যেন কুরআনুল কারীমের পৃষ্ঠার মত ঝলমল করছিল। তাঁর চেহারার চেয়ে সুন্দর দৃশ্য আমরা আর কখনো দেখিনি। তিনি মুচকি হাসলেন। নবীজীকে দেখে আমরা সবাই খুশিতে প্রায় আত্মহারা হয়ে গিয়েছিলাম এবং আবু বকর রাঃ কাতারে দাড়ানোর জন্য পেছন দিকে সরে আসছিলেন। তিনি ভেবেছিলেন, নবীজী হয়ত সালাতে আসবেন। নবীজী আমাদেরকে ইঙ্গিতে বললেন, তোমরা তোমাদের সালাত পূর্ণ করে নাও। অতপর তিনি পর্দা ছেড়ে দিলেন। সে দিনই তিনি ওফাতপ্রাপ্ত হন। অতপর তাঁর মৃত্যুর পূর্বে তাকে আর দেখার সৌভাগ্য হয়নি।
- বুখারী:৬৮০-৬৮১, মুসলিম:৪১৯
নবীজীর জীবনের শেষ দিনে সাহাবাদের ফজরের নামাজ
জাগো কণ্ঠ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২১ ১০:৫৭ অপরাহ্ন