শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঈদের জিয়ার কবর জিয়ারত ছাড়া কর্মসুচি নেই বিএনপির!

    নিজস্ব প্রতিবেদক

    ২ মে, ২০২২ ০৭:৪৭ অপরাহ্ন

    ঈদের জিয়ার কবর জিয়ারত ছাড়া কর্মসুচি নেই বিএনপির!

     জিয়াউর রহমানের কবর জিয়ারত ছাড়া এবার ঈদের দিনে অন্য কোনো কর্মসূচি নেই বিএনপির।  

    দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সকাল সাড়ে ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অপর্ণ ও ফাতেহা পাঠ করবেন।

    প্রতি ঈদে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা এই ধারাবাহিকতা অনুসরণ করছেন।

    এছাড়া সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসা ‘ফিরোজা’য় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।

    সরকারের বিশেষ নির্বাহী আদেশে শর্তসাক্ষেপে খালেদা জিয়ার মুক্ত হলেও দলের নেতা-কর্মীরা তার সাথে সাক্ষাত পায় না। বছরে শুধুমাত্র দুইটি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সাথে এই সাক্ষাতে সুযোপ পান।

    এদিকে ঈদের দিন দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে গরীবদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর