শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির শোডাউন ঢাবিতে

    নিজস্ব প্রতিবেদক

    ২০ এপ্রিল, ২০২২ ০৩:০৯ অপরাহ্ন

    ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির শোডাউন ঢাবিতে

    নতুন সভাপতি কাজী রওনকুল ইসলাশ শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।  বুধবার (২০ এপ্রিল) দুপুরে এই শোডাউন করেন তারা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

    নেতাকর্মীরা জানান, সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা। এসময় উপস্থিত নেতাকর্মীর তাদের স্বাগত জানান। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা মধুর ক্যান্টিনে যান। মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের নেতারা।

    মধুর ক্যান্টিনে কিছুক্ষণ অবস্থান করে ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করেন। সেখান থেকে বের হয়ে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে টিএসসিতে আসেন নেতাকর্মীরা। সাংবাদিক সমিতির কার্যালয়ে নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন কেন্দ্রীয় কমিটির নতুন পাঁচ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা। পরে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

    গত ১৭ এপ্রিল ছাত্রদলের পুরানো কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পান কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক মনোনীত হন সাইফ মাহমুদ জুয়েল। আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর