শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ছাত্রদলের নতুন সভাপতি শ্রাবণ, সম্পাদক জুয়েল

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:৩৪ অপরাহ্ন

    ছাত্রদলের নতুন সভাপতি শ্রাবণ, সম্পাদক জুয়েল

    জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ১২ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়।

    ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সব নেতারা সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে সব ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নি¤œ লিখিত নতুন আংশিক কমিটি মনোনীত করেছেন।
    নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহ-সভাপতি-রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।
    নতুন দায়িত্ব পাওয়া সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ পুরনো কমিটির সিনিয়র সহ সভাপতি ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল পুরনো কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

    সূত্রমতে, ছাত্রদলের সর্বশেষ কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করা হয়েছিল। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর সংগঠনটির ৬ষ্ঠ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইকবাল হোসেন শ্যামল। নির্ধারিত মেয়াদ ৭ মাস আগে শেষ হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থতাসহ নানা অভিযোগ ওঠে ওই নেতাদের বিরুদ্ধে। উদ্ভুত পরিস্থিতিতে এবার কাউন্সিলের পরিবর্তে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে সরাসরি আংশিক কমিটি ঘোষণা দিলেন তারেক রহমান।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর