শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ এপ্রিল, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

    বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা

    বাংলা নতুন বছর বরণ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ‘বৈশাখ হোক নবজাগরণ ও অসাম্প্রদায়িক সেতুবন্ধ’ প্রতিপাদ্য নিয়ে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে দলটি।


    বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শুরুর আগে নতুন বছরকে স্বাগত জানিয়ে বাহাদুর শাহ পার্কে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এ শোভাযাত্রাতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে শাঁখারীবাজার, ঢাকা জেলা জজ আদালত, ঢাকা মহানগর আদালত, রায়সাহেব বাজার, তাঁতীবাজার মোড়, বংশাল ও গুলিস্তান হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

    ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে বর্ষবরণের এই আয়োজনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডরীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি দিলীপ রায় প্রমুখ।

    আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, যারা দেশের ঐক্য সংহতি নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এ মঙ্গল শোভাযাত্রা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার পরিচায়ক। এতে প্রকাশ পায় বাঙালির সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর