শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জেটেবের ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক

    ৯ এপ্রিল, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

    জেটেবের ইফতার মাহফিল

    জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব এর উদ্যোগে শুক্রবার (৮ এপ্রিল ২০২২) উত্তরায় সেক্টর সেভেন কনভেনশন সেন্টারে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আবদুল কুদ্দুস , ব্যারিস্টার এম মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, রিয়াজ উদ্দীন নসু, অধ্যক্ষ সেলিম ভূইয়া, কাজী রওনাকুল ইসলাম টিপু, বেগম জাহানারা সিদ্দিকী, মোঃ রফিকুল ইসলাম, এস এম জাহাংগীর হোসেন, ইঞ্জিঃ সফিউল্লাহ সফি, ইঞ্জিঃ নাজমুল আহসান, ইঞ্জিঃমিজানুর রহমান, ইঞ্জিঃ কাজী শাখাওয়াত হোসেন।

    সভায় সভাপতিত্ব করেন জেটেব এর সভাপতি ইঞ্জিঃ মোঃ ফখরুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ইঞ্জিঃ এ বি এম রুহুল আমীন আকন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামী নির্বাচনের পর যে জাতীয় সরকার গঠনের ঘোষনা দিয়েছেন তা জাতীকে নতুন ভাবে সমৃদ্ধ করবে। তাই জাতীয় নির্বাচনের পূর্বে একটি নির্বাচন কালীন সরকার গঠন করে সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে।

    তিনি আরো বলেন, এই ফ্যাসিষ্ট সরকার এই জাতীর আত্মাকে নষ্ট ও বিকৃত করে দিয়েছে । এই দেশকে এই অবস্থা থেকে বের করে আনতে হলে জাতীর মুক্তি নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনের আগে নিরপেক্ষ নির্বাচন কালীন সরকার গঠন করতে হবে। এবং নির্বাচনের পর সব দল ও মতের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তিনি বলেন, এই জাতীকে রক্ষা করতে হলে আজকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে। এবং নির্বাচনী ঐক্যের মাধ্যমে এই জাতীকে বাচাতে হবে।

    তিনি বলেন, জাতীর সত্তা জাতীর মালিকানা জাতীর কাছে ফিরিয়ে দিতে হবে। আর এই ঐক্যবদ্ধ আন্দোলনে টেক্সটাইল ইঞ্জিয়ারদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকার আহ্বান জানান। গনতন্ত্র মুক্তি আন্দোলনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের  ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বক্তব্য শেষ করেন।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর