শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে পাঁচ শতাধিক নেতাকর্মীর জাপাতে যোগদান

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ২ এপ্রিল, ২০২২ ০৮:৪১ অপরাহ্ন

    তাড়াইলে পাঁচ শতাধিক নেতাকর্মীর জাপাতে যোগদান

    কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন দলের পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শনিবার বিকাল ৫টার দিকে স্থানীয় সাংসদ জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু'র হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও ধলা ইউপি'র সাবেক দুইবারের  চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, তাড়াইল সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নৌশাদ, দামিহা ইউপি'র সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, ধলা ইউপি'র সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, রাউতি ইউপি'র সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন জুয়েল, জাওয়ার ইউপি'র চেয়ারম্যান ইমদাদুল হক রতন, দিগদাইড় ইউপি'র চেয়ারম্যান আসাদ ভূঁইয়া,দামিহা ইউপি'র সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি একেএস জামান সম্রাট প্রমুখ।

    উপজেলার কাজলা গ্রামে নিজ বাড়িতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) এলাকার সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩'শত আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় পার্টি এককভাবে জনগনের ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে। জাতীয় পার্টি ব্যাতীত বাংলাদেশে কোনও দলই ক্ষসতায় আসতে পারবে না।

    তিনি সদ্য যোগ দেয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, সাবেক রাষ্ট্রপতি জনগণের অহংকার ৬৮হাজার গ্রাম বাংলার পল্লীবন্ধু মরহুম এইচ এম এরশাদের নিজ হাতে গড়া জাতীয় পার্টির পতাকাতলে আসুন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর