শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মার্চ, ২০২২ ০৯:৩৫ পূর্বাহ্ন

    ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার পালিত হলো ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে দুপুর ৩ টায় ‘ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি।


    প্রতিমন্ত্রী বলেন, ইসলামিক ফাউন্ডেশন কোরআন ও সুন্নাহর সঠিক শিক্ষা জাতির কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। আগামী দিনে ইসলামিক ফাউন্ডেশনকে দেশ ও জাতির স্বার্থে আরো দায়িত্বশীলতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।


    এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর এ এফ এম ইয়াহিয়া চৌধুরী, মো: শাহজাহান সিদ্দিকী (বীর বিক্রম), হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: আউয়াল হাওলাদার, মো: মতিউল ইসলাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ নজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ (উপ-সচিব), ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


    অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো: আনিসুজ্জামান সিকদার।


    অন্যদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে (ধানমন্ড ৩২ নম্বর ) পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।


    র‌্যালিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয়েও র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

     

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৩ মার্চ, ২০২২ ০৯:৩৫ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৩ মার্চ, ২০২২ ০৯:৩৫ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২৩ মার্চ, ২০২২ ০৯:৩৫ পূর্বাহ্ন