সৌদি হজ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২২ ১১:২২ অপরাহ্ন

সৌদি হজ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সৌদি হজ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী র সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান রোববার (২০ মার্চ)  সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২.০০ টায় রাজকীয়  সৌদি আরব  সরকারের হজ ও ওমরাহ বিষয়ক  মন্ত্রী ড. তাওফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল রাবিয়াহ-এর সহিত জেদ্দাস্থ তাঁর মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে আসন্ন পবিত্র  হজ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অগ্রগতি জানতে চান। এ সময় সৌদি মন্ত্রী  জানান, রাজকীয়  সৌদি  আরব সরকারের পক্ষ হতে শীঘ্রই এ বিষয়ে ফরমান  (ডিক্রি)  জারি করা হবে।

বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী  সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে জানান, কোভিড-১৯ মহামারি  উত্তর পরিস্থিতিতে অনুষ্ঠিতব্য হজে অংশ গ্রহণ করার অভিপ্রায়ে বাংলাদেশের সন্মানিত হজযাত্রীগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

তিনি বাংলাদেশের জন্য বরাদ্দকৃত কোটার পূর্ণ সংখ্যক হজযাত্রী প্রেরণের প্রস্তুতির বিষয়টি অবহিত করলে  সৌদি হজ মন্ত্রী জানান, আসন্ন সৌদি- বাংলাদেশ হজ চুক্তি সম্পাদনকালে হজ যাত্রীর সংখ্যা  নির্ধারন করা হবে।

সাক্ষাৎকালে  সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আরও জানান, ওমরাহ যাত্রীগণ পিসিআর টেস্ট ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারছেন।

উল্লেখ্য, বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর আমন্ত্রণে জেদ্দায়  ২১-২২ মার্চ, ২০২২খ্রি. তারিখে অনুষ্ঠেয়  “The Conference & Exhibition for Hajj and Umrah services: Transformation Towards Innovation” শীর্ষক সম্মেলনে অংশ গ্রহণের লক্ষে সৌদি আরব সফর করছেন।

আগামী ২৫ মার্চ ধর্ম প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।




সাতদিনের সেরা খবর

ধর্ম - এর আরো খবর

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

২০ মার্চ, ২০২২ ১১:২২ অপরাহ্ন

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

২০ মার্চ, ২০২২ ১১:২২ অপরাহ্ন

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

২০ মার্চ, ২০২২ ১১:২২ অপরাহ্ন