শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তরুণীর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ মার্চ, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ন

    তরুণীর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

    কৌশলে তরুণীর ভিডিও ধারণ ও তা  প্রকাশের ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক যুবক। গত রোববার রাতে চট্টগ্রামের পাহাড়তলী থানার সরাইপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব।

    র‍্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার সোমবার বলেন, চার বছর আগে ভুক্তভোগী তরুণী আর জাহেদ হোসেন একসঙ্গে পড়াশোনা করতেন। একপর্যায়ে দুজনের মধ্যে সম্পর্ক হয়। দুজনের বাসাও পাশাপাশি। একদিন কৌশলে জাহেদ ওই তরুণীর গোসলের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সবাইকে দেখানোর ভয় দেখিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত বছরের ২ জানুয়ারি তরুণীকে ঘুরতে যেতে বলেন জাহেদ। না গেলে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। বাধ্য হয়ে জাহেদের সঙ্গে ঘুরতে যান তিনি।

    জাহেদ তাঁর এক বন্ধুর বাসায় নিয়ে আবারও শারীরিক সম্পর্ক করেন। গোপনে ভিডিও ধারণ করে সেটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফা শারীরিক সম্পর্ক করেন জাহেদ।

    নুরুল আবছার আরও বলেন, চার মাস আগে ওই তরুণীর বিয়ে হয়। গত ২০ ফেব্রুয়ারি জাহেদ আবারও শারীরিক সম্পর্ক করতে তরুণীকে চাপ দেন। রাজি না হলে পুরোনো ভিডিও তরুণীর স্বামীকে পাঠানোর হুমকি দেয় জাহেদ। একপর্যায়ে বাধ্য হয়ে ওই তরুণী নগরের পাহাড়তলী থানায় লিখিত অভিযোগ দেন। পরে র‍্যাব অভিযান চালিয়ে আসামি জাহেদকে গ্রেপ্তার করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ মার্চ, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ন