শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • খালেদার মুক্তির মেয়াদ বাড়াতে শিগগিরই আবেদন

    নিজস্ব প্রতিবেদক

    ৭ মার্চ, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন

    খালেদার মুক্তির মেয়াদ বাড়াতে শিগগিরই আবেদন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মার্চ। তাই খুব শিগগিরই মুক্তির এই মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করবে পরিবার। এর পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও আবেদন করা হবে বলে খালেদা জিয়ার পরিবার ও আইনজীবীদের সূত্রে জানা গেছে।


    গতকাল রোববার সকালে খালেদা জিয়ার এক আইনজীবী গণমাধ্যমকে বলেন, মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে প্রতিবার পরিবারের পক্ষ থেকেই আবেদন করা হয়। এবারও তাই হবে। আমরা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রেডি করে দেই। সবকিছু রেডি করে ম্যাডামের পরিবারের কাছে পাঠানো হয়েছে। শুধু পরিবার থেকে ওনার বোন অথবা ভাই স্বাক্ষর করার পর সময় করে আবেদন করবেন। আশা করছি খুব শিগগিরই আবেদন করা হবে। এছাড়া চিকিৎসকের পরামর্শ নিয়ে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্যেও আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন এ আইনজীবী।


    এদিকে মুক্তির আবেদনের বিষয়ে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম বলেন, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা খারাপ। তার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করতেই হবে। তবে, কবে আবেদন করার হবে এখনও ঠিক হয়নি। শামীম (ভাই শামীম ইস্কাদার) বিষয়টি দেখছে।


    তিনি আরও বলেন, বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন করাই আছে। কিন্তু সরকার অনুমোদন করছে না। আগামীতে কী করা যায় সেটি ভাবা হচ্ছে।
    চিকিৎসক সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে দেখতে নিয়মিত গুলশানের বাসা ফিরোজায় যান চিকিৎসকরা। চিকিৎসদের মধ্যে নিয়মিত বাসায় যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. মামুন। এছাড়া বোর্ডের ডাক্তাররা তাকে শিডিউল অনুযায়ী দেখতে যান। খালেদা জিয়ার শারিরীক অবস্থার তেমন উন্নতি নেই বললেই চলে। তার পা ফুলে গেছে। হাঁটা-চলা করতে সমস্যা হচ্ছে।


    দেশে করোনা মহামারি দেখা দিলে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এই পর্যন্ত চার দফায় এই মুক্তির মেয়াদ বাড়ানো হয়।#

     

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ৭ মার্চ, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন