শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর দাফন

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ন

    গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর দাফন
    গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর দাফন

    প্রখ্যাত গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা হয়।

    দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে ৭৭ বছর বয়সে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।

    এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছিলেন। গত বুধবার প্রথমে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে ধানমণ্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয় তাঁকে।

    কাওসার আহমেদ চৌধুরী কালজয়ী অনেক গান রচনা করেছেন। জনপ্রিয় গানগুলো হল- ‘যেখানে সীমান্ত তোমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘আমায় ডেকো না', 'এই রূপালি গিটার ফেলে' ইত্যাদি। এছাড়া তিনি বেশকিছু নাটক রচনা ও পরিচালনা করেছেন।

    কাওসার আহমেদ চৌধুরী ১৯৯৯ সাল থেকে প্রথম আলোতে রাশিফল লেখা শুরু করেন। তিনি প্রথাগত কোনো জ্যোতিষী ছিলেন না। নিজের লেখা রাশিফলের শুরুতেই তিনি লিখতেন, ‘নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করা যায় শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা ফেট বা নিয়তি।’ রাশিচক্রে ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করতেন তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর