ফ্যাসিবাদ নিয়ে যা বললেন বিএনপির নেতা হাবিবুন নবী খান সোহেল

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪৯ অপরাহ্ন

ফ্যাসিবাদ নিয়ে যা বললেন বিএনপির নেতা হাবিবুন নবী খান সোহেল
ছবি: সংগৃহীত

‘আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বললেও আমরা একটি জায়গায় একমত, এক কণ্ঠ—ফ্যাসিবাদের জায়গা আমরা আর বাংলাদেশে হতে দেব না।’বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

তিন দফা দাবিতে এই সংহতি সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। দাবিগুলোর মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ দলটির নেতা–কর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি; জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।

সমাবেশে বিএনপি নেতা হাবিব উন নবী খান বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের সময়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর বিভিন্ন সময়ে হামলা হয়েছে। বারবার রক্ত ঝরেছে। এখন তো স্বৈরাচার নাই, তাহলে নুরুল হককে রক্তাক্ত করেছে কারা?’

নুরুল হকের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একই ফ্রেমে আবদ্ধ। যখনই এরশাদ বিপদে পড়েছেন, হাসিনা তাঁর পাশে দাঁড়িয়েছেন। আর হাসিনা বিপদে পড়লে জাতীয় পার্টি তাঁর পাশে গিয়ে দাঁড়ায়।’




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪৯ অপরাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪৯ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪৯ অপরাহ্ন