শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ‘পিআর পদ্ধতি মহাবিপদ ডেকে আনতে পারে’

    নিজস্ব প্রতিবেদক

    ২২ অগাস্ট, ২০২৫ ০৭:৩৩ অপরাহ্ন

    ‘পিআর পদ্ধতি মহাবিপদ ডেকে আনতে পারে’
    ছবি: সংগৃহীত

    পিআর পদ্ধতি মহাবিপদ ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ-এর চিকিৎসা পরিষদের উদ্যোগে আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

    তিনি বলেন, বাংলাদেশের মানুষের মানসিক কোনো প্রস্তুতি নেই। বাংলাদেশের মানুষ এই পিআর সিস্টেম বুঝে না। কাজেই কোনো অবস্থাতেই এমন কোনো আচরণ মানুষের ওপর, মানুষের সঙ্গে করা উচিত না যেটি দিয়ে মানুষ বিভ্রান্ত হয়। আর বিভ্রান্ত হলে দেশ, দেশের সার্বভৌমত্ব এবং দেশের অস্তিত্বের জন্য সত্যিকার অর্থে মহাবিপদ ডেকে আনবে।

    ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা ৩৬ জুলাই করেছিলেন?

    বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ'র চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র এড. এ এম শওকতুল হক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরীসহ আরও অনেক নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ২২ অগাস্ট, ২০২৫ ০৭:৩৩ অপরাহ্ন